গাজায় ইসরায়েলের হামলায় আরও ৩৩ জন নিহত

0
215

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক বাহিনীর বোমা হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ বর্বর হামলায় নারী-শিশুসহ আরও ৩৩ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন প্রায় দেড় শতাধিক মানুষ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা মানুষের কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

তুরস্কের বার্তাসংস্থা আনাদুলু আজান্সি এবং কাতারভিত্তিক আল-জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, হামলার কারণে গাজার ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের সংকটের কারণে পুরো অঞ্চল খাদ্য নিরাপত্তাহীন অবস্থায় রয়েছে।

জাতিসংঘের আহ্বান সত্ত্বেও, ইসরায়েল তার আক্রমণ বন্ধ করেনি। উদ্ধারকর্মীরা জানান, এখনো প্রায় ১০ হাজারেরও বেশি মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে।

গত ৭ অক্টোবর শুরু হওয়া এই সংঘাতে এখন পর্যন্ত গাজায় ৪৪ হাজার ২৮২ জন প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন এক লাখ ৪ হাজার ৮৮০ জন। লেবাননে ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ৩ হাজার ৮২৩ জন এবং আহত হয়েছেন ১৫ হাজার ৮৫৯ জন।

অন্যদিকে, ইসরায়েলে হামাসের হামলায় ১ হাজার ১৩৯ জন নিহত হয়েছেন এবং ২০০ জনের বেশি মানুষ বন্দি রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here