সোনারগাঁয়ে এসএসসি ও সমমান পরীক্ষায় পাশের হার ৬৪.৮১%

0
173

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় গড় পাশের হার দাঁড়িয়েছে ৬৪.৮১%। পাশাপাশি মাদ্রাসা ও এবতেদায়ি শিক্ষার্থীদের ফলাফল ছিলো তুলনামূলকভাবে ভালো,যেখানে পাশের হার ৭৩.২৬%।

সোনারগাঁ উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে,এ বছর উপজেলার ৩১টি মাধ্যমিক বিদ্যালয় থেকে মোট ৩হাজার ৭৯৪ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২হাজার ৪৫৯ জন উত্তীর্ণ হয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হলো,১৯৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

অন্যদিকে,উপজেলার ১০টি মাদ্রাসা থেকে এবারের আলিম (সমমান) পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩৯২ জন শিক্ষার্থী। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৩০৯ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন শিক্ষার্থী।

সোনারগাঁয়ে শিক্ষার মান দিন দিন উন্নতির দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সংশ্লিষ্টরা। তারা বলেন,এ সাফল্যে শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here