মেসিকে ছাড়তে নারাজ ইন্টার মায়ামি

মেসি নিজেও এই বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে থাকার পরিকল্পনা করছেন। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি ও দলের খেলোয়াড়রা চান, মেসি তখনও জাতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকুন।

0
187

লিওনেল মেসির সঙ্গে ইন্টার মায়ামির বর্তমান চুক্তি শেষ হবে ২০২৫ মৌসুমে। তবে ক্লাবটি এই মহাতারকাকে আরও দীর্ঘ সময় ধরে রাখার পরিকল্পনা করছে। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস এবং আর্জেন্টাইন টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে জানা গেছে, মেসির সঙ্গে চুক্তি ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর বিষয়ে দর-কষাকষি চলছে।

২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দেন মেসি। তাঁর অসাধারণ পারফরম্যান্সে মায়ামি ক্লাবটি নতুন উচ্চতায় পৌঁছেছে। ফলে তাকে ছাড়তে নারাজ ক্লাব কর্তৃপক্ষ। নতুন চুক্তির বিষয়ে দুই পক্ষ রাজি হলে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

২০২৬ সালের বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্রে। অনেকেই মনে করছেন, মেসি নিজেও এই বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে থাকার পরিকল্পনা করছেন। আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি ও দলের খেলোয়াড়রা চান, মেসি তখনও জাতীয় দলের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকুন। বিশ্বকাপের ম্যাচগুলো যেন হোম ভেন্যুর মতো মনে হয়, এজন্য মেসি যুক্তরাষ্ট্রের পরিবেশে আরও মানিয়ে নেওয়ার সুযোগ পেতে চান।

ইন্টার মায়ামির নতুন কোচ হিসেবে আনা হয়েছে আর্জেন্টাইন কিংবদন্তি ও মেসির প্রাক্তন সতীর্থ হাভিয়ের মাচেরানোকে। তার নিয়োগের পেছনে মেসির একটি বিশেষ প্রভাব রয়েছে বলে ধারণা করছেন অনেকেই। সম্প্রতি আর্জেন্টাইন কোচ জেরার্দো মার্তিনোর বিদায়ের পর মাচেরানোর নিয়োগ ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনার দিকটিই নির্দেশ করে।

মেসি বার্সেলোনা, সৌদি আরব বা আর্জেন্টিনায় ফিরবেন বলে গুঞ্জন থাকলেও আপাতত ইন্টার মায়ামি তাঁকে ছাড়তে চায় না। নতুন চুক্তি হলে যুক্তরাষ্ট্রে তাঁর ক্যারিয়ার আরও এক ধাপ এগিয়ে যাবে এবং ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিতেও তা সহায়ক হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here