না ফেরার দেশে চলে গেলেন সিংগাইর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ভিপি শহিদ

0
60
ফাইল ছবি

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিংগাইর সরকারি কলেজের সাবেক ভিপি শহিদুর রহমান (শহিদ) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর রাতে সিংগাইর পৌরসভার ২ নং ওয়ার্ড আজিমপুর গ্রামের বাড়িতে তার মৃত্যু হয়। তিনি ওই এলাকার মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের ছেলে। মৃতকালে তার বয়স হয়েছিল ৫২ বছর। সে এক স্ত্রী, তিন সন্তান ও মা,বাবা ভাইবোনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ তিনি ডায়াবেটিসসহ নানা রোগে জর্জরিত ছিলেন। তাছাড়া গত বছরের ৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পরবর্তী সময় নাশকতা ও হত্যা মামলার অভিযোগে দীর্ঘদিন কারাবাস করে ২ সপ্তাহ আগে জেল থেকে জামিনে মুক্তি পায়। এর মধ্যে হঠাৎ বৃহস্পতিবার ভোররাতে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।

তার জানাজা সিংগাইর পৌরসভা সিংগাইর বাসষ্ট্যান্ড এলাকার আজিমপুর কেন্দ্রীয় কবরস্থান মাঠে বাদ যোহর  অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

এদিকে তার মৃত্যতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী,সুশীল সমাজের লোকজন সোশ্যাল মিডিয়ায়”শোক”জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here