৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা শুরু

0
43

৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) শুরু হয়েছে। স্বাস্থ্যখাতে জরুরি ভিত্তিতে চিকিৎসক নিয়োগের জন্য এই বিশেষ বিসিএস পরীক্ষার আয়োজন করা হয়েছে। এতে মোট তিন হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।

আজ শুক্রবার সকাল ১০টা থেকে রাজধানী ঢাকার বিভিন্ন কেন্দ্রে এ পরীক্ষা শুরু হয়। যা দুপুর ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী চলবে। ঢাকার ২০টি কেন্দ্রে এ পরীক্ষার অনুষ্ঠিত হচ্ছে। তিন হাজার পদের বিপরীতে এই পরীক্ষায় ৪১ হাজার ২৫ প্রার্থী অংশ নিয়েছেন। প্রতি আসনে লড়ছেন প্রায় ১৪ প্রার্থী।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে, মোট তিন হাজার চিকিৎসকের মধ্যে দুই হাজার ৭০০ সহকারী সার্জন এবং ৩০০ সহকারী ডেন্টাল সার্জন পদে নিয়োগ দেওয়া হবে।

জানা গেছে, ২০০ নম্বরের এই লিখিত পরীক্ষাটি হবে এমসিকিউ পদ্ধতিতে। এর মধ্যে মেডিকেল সায়েন্স বিষয়ে ১০০ নম্বর এবং সাধারণ বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে। সাধারণ বিষয়ের মধ্যে বাংলা, ইংরেজি, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি, মানসিক দক্ষতা এবং গাণিতিক যুক্তি- এই ছয়টি ভাগে প্রশ্ন বিভক্ত থাকবে।

এই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

চিকিৎসক সংকট মোকাবিলায় সরকার এই বিশেষ বিসিএসের মাধ্যমে দ্রুত নিয়োগের উদ্যোগ নিয়েছে। পরীক্ষার সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পিএসসি সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের কথা জানিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here