মাইলস্টোনে শিক্ষার্থী সায়ানের মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের মাতম

0
53

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে সপ্তম শ্রেণির ছাত্র সায়ান ইউসুফের (১৪) মৃত্যু হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে সায়ানের মরদেহ বশিকপুরের গ্রামের বাড়িতে আনা হয়। বিকেল ৩টায় বশিকপুরের গ্রামের বাড়িতে জানাজা শেষে সায়ানের মরদেহ দাফন করা হবে।

এদিকে সায়ানের শোকে তার দাদী কামরুন নাহার ও মাসহ স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। চেষ্টা করেও কেউ তাদের কান্না কেউ থামাতে পারছেন না। শেষবারের মতো তাকে দেখতে আশপাশের মানুষ ও স্বজনরা বাড়িতে এসে ভিড় করছেন। তার মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে।

জানা গেছে, গতকাল সোমবার দুপুর ১টার পর বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয়, সেখানে সায়ানসহ বহু স্কুল শিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

এদিন দিবাগত রাত সাড়ে ৩টার দিকে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় লক্ষ্মীপুরের সায়ান মারা যায়।

উল্লেখ্য, নিহত সায়ান লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বশিকপুর গ্রামের পাল বাড়ির সন্তান। তার বাবা এএফএম ইউসুফ মাইলস্টোন কলেজ শাখার রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ও মা শামীমা শাম্মী মাইলস্টোন স্কুল শাখার রসায়নের শিক্ষক। তারা উত্তরা ১০ নাম্বার সেক্টরে ভাড়া থাকতেন বলে জানা গেছে।

এদিকে একই ঘটনায় সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়ন সোনাপুর গ্রামের রহিমবক্স হাজী বাড়ির আব্দুস সামাদের ছেলে আফনান ফায়াজও মারা যায়। পরিবার সূত্রে জানা গেছে, তাকে সকালে ঢাকায় দাফন করা হয়েছে। আফনান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here