রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের আশু সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করেছে শেরপুর জেলা বিএনপি।
মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় শহরের রঘুনাথপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট সিরাজুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এবিএম মামুনুর রশীদ পলাশ, যুগ্ম আহ্বায়ক পিপি এডভোকেট আব্দুল মান্নান, সাইফুল ইসলাম, আবু রায়হান রুপনসহ জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, ঢাকায় উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে নিহতদের ও আতদের পরিবারকে কাঙ্ক্ষিত ক্ষতিপূরণ দিতে হবে। আহতদের প্রয়োজনে বিদেশ নিয়ে চিকিৎসা করিয়ে সুস্থ করতে হবে। এ দুর্ঘটনা নিয়ে কাউকে রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, পতিত আওয়ামী লীগের দোসররা সাধারণ ছাত্রদের মধ্যে ঢুকে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। বিষয়টিকে মোকাবিলা করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

