মুন্সিগঞ্জে কারাবন্দি অবস্থায় অসুস্থ আওয়ামীলীগনেতা, হাসপাতালে মৃত্যু

0
67

মুন্সিগঞ্জে কারাবন্দি অবস্থায় অসুস্থ হওয়ার পর সারোয়ার হোসেন নান্নু(৬৫) নামে এক আওয়ামীলীগ নেতা ও হত্যা মামলার আসামীর মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার ভোর ৪টার দিকে কারগার থেকে অসুস্থ অবস্থায় তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আতাউর গনি বিষয়টি নিশ্চিত করেছেন।

নান্নু সদর উপজেলার মিরেশ্বরাই এলাকার রাজ্জাক মোল্লার ছেলে ও সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। গত বছরের ৪ আগস্টে মুন্সিগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে সহিংসতার ঘটনায় একটি হত্যা মামলায় তিনি কারাবন্দি ছিলেন।

জরুরি বিভাগের চিকিৎসক জানান, মুমূর্ষু অবস্থায় ওই রোগীকে হাসপাতালে আনা হয়। এসময় তাকে ট্রিটমেন্ট দাওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত বাচাঁনো সম্ভব হয়নি। প্রাথমিকভাবে রোগীর উপসর্গ দেখে হার্ট অ্যাটাক হয়েছে বলে অনুমান করা গেছে। মরদেহ মর্গে স্থানান্তর করা হয়েছে।

এদিকে পরিবারের দাবি নান্নু রাতে অসুস্থ হলেও কারা কর্তৃপক্ষ তাদের জানায়নি। বরং সকালে মৃত্যুর পর তাদের জানানো হয়ে।নান্নুর ভাতিজা শাহরিয়ার জানান, যেহেতু মৃত্যুর অনেক পরে জানানো হয়েছে, তাই সঠিক কোথায় কিভাবে মারা গেছে তা নিয়ে সন্দিহান স্বজনরা। এঘটনায় সুষ্ঠু তদন্তেরও দাবি তাদের।

মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মুহাম্মদ এনায়েত উল্ল্যাহ জানান, বুকের ব্যাথার কারণে রবিবার ভোর রাত সাড়ে ৩ টায় জেলখানা থেকে হাসাপাতালে নিলে ৪ টার দিকে মারা যান। অসুস্থের বিষয়টি তাৎক্ষণিক ভাবে পরিবারকে জানানো সম্ভব হয়নি। কারন তখন তার চিকিৎসার জন্যই সবাই ব্যস্ততা ছিলো। জীবমৃত্যুর কথা তো নিশ্চিত করে কেও বলতে পারে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here