আশুলিয়ায় আ.লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

0
58

সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) দুপুরে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শুক্রবার রাতে আশুলিয়ার শিমুলিয়া, কুঁরগাঁও ও কুমকুমারী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- আশুলিয়ার শিমুলিয়া এলাকার হাজী জয়নাল আবেদীনের ছেলে সেলিম কবির (৪৮)। তিনি সাভার উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক। ফরিদপুরের বোয়ালমারী থানাধীন বাইখির এলাকার মৃত আহমেদ সাঈদ মিয়ার ছেলে মিলান মিয়া (৫০)। তিনি আশুলিয়ার কুঁরগাঁও সোসাইটি থেকে আওয়ামী লীগের মিছিল-মিটিংয়ে সক্রিয় থাকতেন ও উসকানিমূলক লেখালেখি করতেন। আশুলিয়ার কুমকুমারী এলাকার মৃত হাজী বিল্লাল মৃধার ছেলে হাজী মোশাররফ মৃধা (৪৮)। তিনি আশুলিয়া থানা আওয়ামী লীগের সদস্য।

পুলিশ জানায়, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার শিমুলিয়া, কুঁরগাঁও ও কুমকুমারী এলাকা থেকে আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর থেকে তারা আত্মগোপনে থেকে আওয়ামী লীগের মিছিলে অংশগ্রহণসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় ছিলেন।

আশুলিয়া থানার ওসি আব্দুল হান্নান বলেন, শনিবার সকালে গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এদের মধ্যে সেলিম কবিরের পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here