কুয়াকাটায় সাগরে ডুবে মাগুরার কিশোরের মৃত্যু

0
54
ছবি : সংগৃহীত

কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নেমে ডুবে মারা গেছে মাগুরার এক কিশোর। নিহত কিশোরের নাম মিয়া সামাদ সিদ্দিকী পারভেজ (১৭)। সে মাগুরা সদর উপজেলার হাজিপুর পশ্চিবাড়ীয়ালা গ্রামের আলীউল ইসলামের ছেলে।

বুধবার (৭ আগস্ট) বেলা ১১টার দিকে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় গোসলে নামলে ঢেউয়ের তোড়ে নিখোঁজ হয় পারভেজ। পরে ফায়ার সার্ভিসের একটি দল প্রায় সাড়ে তিন ঘণ্টার অভিযানে দুপুর আড়াইটার দিকে তার মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, মঙ্গলবার মাগুরা থেকে সাতজন বন্ধু মিলে কুয়াকাটায় বেড়াতে যান পারভেজ। বুধবার সকালে গোসলে নামার সময় তার সঙ্গী ছিলেন সেলিম রেজা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here