আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহর ঢাকা

0
185

বিশ্বের ১২৬টি শহরের মধ্যে আজ বুধবার বায়ুদূষণে শীর্ষস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আইকিউএয়ারের বাতাসের মান সূচকে এসময় ঢাকার স্কোর ২৫৯। বায়ুর এই মান ‘খুবই অস্বাস্থ্যকর’ ধরা হয়।

২৪১ স্কোর নিয়ে ২য় স্থানে অবস্থান করছে মিশরের রাজধানী কায়রো। বাতাসের মানসূচকে যা ‘খুবই অস্বাস্থ্যকর’।

অন্যদিকে ১৮৯ স্কোর নিয়ে তালিকার ৩য় স্থানে অবস্থান করছে ইরাকের রাজধানী বাগদাদ। এই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।

বুধবার সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের এই তথ্য তাদের ওয়েবসাইটে হালনাগাদ করেছে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে।

বায়ুদূষণে ৪র্থ‌, ৫ম ও ৬ষ্ঠ অবস্থানে যথাক্রমে পাকিস্তানের করাচি, ভারতের কলকাতা ও দিল্লি। শহর ৩টির স্কোর যথাক্রমে ১৮৪, ১৭৯ ও ১৭২। এই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়।

সংবেদনশীল গোষ্ঠীর মানুষদের মাস্ক পরতে হবে। এ ছাড়া ঘরের বাইরে ব্যায়াম না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here