আসছেন ভূতুড়ে আলিয়া

0
172

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট। রোমান্টিক নায়িকা হিসেবে ক্যারিয়ারে বেশ কিছু সফল সিনেমা উপরহার দিয়েছেন তিনি। এ ছাড়া চরিত্রাভিনেত্রী হিসেবে বলিউডে তৈরি করেছেন বেশ শক্ত জায়গা। তবে এবার আলিয়া পর্দায় আসেছেন ভিন্ন চরিত্র নিয়ে।

পিংকভিলার প্রতিবেদন অনুযায়ী, ভৌতিক সিনেমার নায়িকা হয়ে রুপালি পর্দায় হাজির হবে আলিয়া। সিনেমাটিতে থাকবে কমিডিও। ইতোমধ্যেই সিনেমাটির নাম চূড়ান্ত করা হয়েছে ‘চামুন্ডা’। এটি প্রযোজনা করবেন ম্যাডককের দীনেশ বিজান।

ম্যাডকক বলিউডে হরর সিনেমার একটি ইউনিভার্স গড়তে চাইছে। ইতোমধ্যে শ্রদ্ধা কাপুরের ‘স্ত্রী’ ও ‘স্ত্রী ২’ এই ধারায় সফলতা পেয়েছে। ইতোমধ্যে কিয়ারা আদভানী ম্যাডককের সঙ্গে একটি মিথোলজিক্যাল সুপারন্যাচারাল হরর থ্রিলার ‘দেবী’-তে যুক্ত হয়েছেন। সেই ধারাবাহিকতায় দীনেশ বিজান আলিয়াকে নতুন সিনেমায় যুক্ত করলেন।

ইতোমধ্যে আলিয়া ও প্রযোজকের কয়েক দফা আলোচনা সম্পন্ন হয়েছে। তাকে বেশ কয়েকটি সুপারন্যাচারাল হরর থ্রিলার চিত্রনাট্য দেওয়া হয়। সেখান থেকে তিনি ‘চামুন্ডা’কে বেছে নেন। সম্প্রতি এই আবেদনময়ী অভিনেত্রী যশরাজ ফিল্মেসের ‘আলফা’ নামক একটি সিনেমার শুটিং শেষ করেছেন আলিয়া। বর্তমানে সঞ্জয় লীলা বানসালির ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমার শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন। ছবিতে স্বামী রণবীর কাপুর ছাড়াও ভিকি কৌশলের সঙ্গে পর্দা শেয়ার করবেন এই তারকা অভিনেত্রী। এটি শেষ করেই আগামী বছরের মাঝামাঝিতে ‘চামুন্ডা’-এর কাজ শুরু করবেন আলিয়া ভাট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here