ছয় দফা দাবি না মানায় বাকৃবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ

0
48

ছয় দফা দাবি না মানায় দিনভর রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আন্দোলনরত শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। সকাল থেকে বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা দলবদ্ধভাবে বের হয়ে আব্দুল জব্বারের মোড়ে সমবেত হয়।

গতকাল সোমবারও শিক্ষার্থীরা একই দাবিতে বিকেল চারটা থেকে ছয়টা পর্যন্ত বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেন। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সেসব দাবি উপেক্ষা করায় আজকের এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

শিক্ষার্থীদের উত্থাপিত ছয় দফা দাবি হলো-

১. হল ভ্যাকেন্টের নির্দেশনা প্রত্যাহার,

২. আবাসিক হলের সব ধরনের সুবিধা সচল রাখা,

৩. প্রক্টোরিয়াল বডির পদত্যাগ,

৪. বহিরাগত হামলা ও নারী শিক্ষার্থীদের হেনস্তার ঘটনায় উপাচার্যের প্রকাশ্য ক্ষমা প্রার্থনা,

৫. হামলায় জড়িত শিক্ষক ও বহিরাগতদের শাস্তি নিশ্চিত করা, এবং

৬. একক কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়ন।