নেপালে বিক্ষোভের জেরে রাজধানীসহ তিন জেলায় কারফিউ

0
57

নেপালে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও দুর্নীতি বন্ধের দাবিতে শুরু হওয়া বিক্ষোভ ক্রমেই সহিংস আকার ধারণ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী কাঠমান্ডুসহ ললিতপুর ও ভক্তপুর জেলায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার।

কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, রোববার শুরু হওয়া এই আন্দোলন সোমবার আরও উত্তাল রূপ নেয়। কারফিউ অমান্য করে রাস্তায় নেমে আসেন হাজারো শিক্ষার্থী ও সাধারণ মানুষ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষে এ পর্যন্ত অন্তত ২০ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন।

প্রথমদিকে আন্দোলনকারীরা কেবল ফেসবুক, ইউটিউব, এক্স ও ইনস্টাগ্রামসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানালেও তা দ্রুত সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। আন্দোলনের মুখে স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিও উঠছে বিক্ষোভে।

গত রাতে জরুরি বৈঠক করে মন্ত্রিসভা নিষিদ্ধ করা সামাজিক যোগাযোগমাধ্যমগুলো চালুর ঘোষণা দিয়েছে। একইসঙ্গে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছে সরকার। তবে আন্দোলনকারীরা এই সিদ্ধান্তে সাড়া দেবেন কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।