Home জাতীয় ভারতকে ভয় পায় না বাংলাদেশ: প্রাণিসম্পদ উপদেষ্টা

ভারতকে ভয় পায় না বাংলাদেশ: প্রাণিসম্পদ উপদেষ্টা

ভারতকে ভয় পায় না বাংলাদেশ: প্রাণিসম্পদ উপদেষ্টা

বাংলাদেশ ভারতকে ভয় পায় না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার।

তিনি বলেন, ‘ভারত বাংলাদেশকে নিয়ে অনবরত মিথ্যাচার করছে, ভয় দেখাচ্ছে। তবে ভারতকে বাংলাদেশ ভয় পায় না। দেশের সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হতে হবে।’

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গণ-আকাঙ্ক্ষা মঞ্চের উদ্যোগে আয়োজিত ‘গণ-আকাঙ্ক্ষা, গণ-অভ্যুত্থান প্রত্যাশা, প্রাপ্তি ও বর্তমান পরিস্থিতি পর্যালোচনা’ শীর্ষক মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন।

খবরের কাগজের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিভিন্ন রাজনৈতিক দলের উদ্দেশে ফরিদা আখতার বলেন, ‘দায়িত্ব নিতে পারলে নির্বাচনে আসেন। ক্ষমতায় থাকতে চাইলে নির্বাচনে আসার দরকার নেই। এই দেশের মাটিতে শেখ হাসিনার বিচার করা হবে। যে কোনো মূল্যে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে।’

কৃষি প্রসঙ্গে তিনি বলেন, এই খাতকে আরও সম্প্রসারণ করা হবে। পণ্য আমদানি করেই নয়, পণ্যের উৎপাদনও বাড়াতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here