লক্ষ্মীপুরে সেনা অভিযানে বিপুল পরিমাণ মদ জব্দ, আটক ৩

0
84

লক্ষ্মীপুরে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ মদ জব্দ করা হয়েছে। এ সময় তিনজনকে আটক করা হয়। বৃহস্পতিবার রাতে শহরের উত্তর তেমুহনী এলাকার একটি দেশি মদের দোকান এবং মডেল থানা সংলগ্ন কিশোর কুমার সাহার বাসায় অভিযান চালানো হয়।

অভিযানে সেনাবাহিনী কেরু ব্র্যান্ডের বিপুল পরিমাণ মদ উদ্ধার করে। এ সময় দেশি মদের দোকানের স্বত্বাধিকারী কিশোর কুমার সাহা, তার ছেলে জয় সাহা এবং দোকানের কর্মচারী চিদ্রাম চন্দ্র বাছারকে আটক করা হয়। পরে তাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফ উদ্দিন বলেন, জেলা সেনা কমান্ডার রাহাত খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়েছে। আটক তিনজনকে আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হবে।