শেরপুরের ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে মহারশি নদীর পানিতে ভেসে গিয়ে প্রাণ হারানো কিশোর ইসমাইলের পরিবারের পাশে দাঁড়িয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ইউএনও স্বশরীরে নিহত ইসমাইলের বাড়িতে গিয়ে কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন। এ সময় উপজেলা পরিষদের ত্রাণ তহবিল থেকে নগদ ২৫ হাজার টাকা অনুদান ইসমাইলের বাবা ঝালমুড়ি বিক্রেতা আব্দুল্লাহ’র হাতে তুলে দেন।
সান্ত্বনা প্রদানকালে ইউএনও বলেন, “ইসমাইলের অকাল মৃত্যু আমাদের সবার জন্য অত্যন্ত বেদনাদায়ক। একজন বাবা তার ছেলেকে হারিয়েছেন—এর চেয়ে কষ্টের আর কিছু হতে পারে না। সরকার সবসময় সাধারণ মানুষের পাশে রয়েছে, আমরা প্রশাসনের পক্ষ থেকেও এই পরিবারের পাশে আছি। ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে তাদের সহায়তা অব্যাহত থাকবে।”
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামের কিশোর ইসমাইল (১৬) গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে মহারশি নদীতে ভেসে আসা লাকড়ি ধরতে গিয়ে পানির স্রোতে নিখোঁজ হয়। পরদিন সকালে স্থানীয়রা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।


