সেনা অভিযানে পুলিশের লুট হওয়া অস্ত্র ও গুলি উদ্ধার, আটক ৪

0
72

রাজধানীর মোহাম্মদপুরে সেনাবাহিনীর অভিযানে পুলিশের লুট হওয়া একটি শটগান এবং ১৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকায় এই অভিযান পরিচালনা করে বসিলা আর্মি ক্যাম্পের সেনাসদস্যরা।

এর আগে মঙ্গলবার রাতে ‘আই ডোন্ট কেয়ার’ নামের একটি গ্রুপের চারজন সদস্যকে ককটেল বোমাসহ আটক করে সেনাবাহিনী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছ থেকে চুরি হওয়া অস্ত্রের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেয়। সেই তথ্যের ভিত্তিতেই বুধবারের এই অভিযান পরিচালিত হয় এবং অস্ত্রগুলো উদ্ধার করা সম্ভব হয়।

৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন কর্মকর্তা জানান, সন্ত্রাস দমনে সেনাবাহিনী সর্বদা দৃঢ় অবস্থানে আছে। তিনি আরও বলেন যে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।