কলেজছাত্র সাদ হত্যা মামলা: ধামরাইয়ে ছাত্রলীগ নেতা হাবিব গ্রেপ্তার

0
41

ঢাকার ধামরাইয়ে ২০২৪ সালের বৈষম্য বিরোধী আন্দোলনে কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ভিপি হাবিবুর রহমান খান হাবিবকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ধামরাই থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। ধামরাই পৌর শহরের ইসলামপুর- নয়ারহাট বংশী সেতুর ওপর থেকে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান খান হাবিব ধামরাই সরকারি কলেজের সাবেক ভিপি ও কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি ধামরাই পৌর শহরের মোকামতলা মহল্লার বাসিন্দা মোহাম্মদ লাবু খানের ছেলে।

এসআই জিয়াউদ্দিন নিশ্চিত করেছেন, ছাত্রলীগ নেতাকে সাদ হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং শুক্রবার (১৭ অক্টোবর) তাঁকে আদালতে প্রেরণ করা হবে।