চলতি অর্থবছরের প্রথম সাড়ে তিন মাসে (১ জুলাই থেকে ১৮ অক্টোবর, ২০২৫) দেশে রেমিট্যান্স প্রবাহে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, এই সময়ে প্রবাসীরা মোট ৯ হাজার ১৫৯ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।
এই পরিমাণ আগের অর্থবছরের (২০২৪-২৫) একই সময়ের তুলনায় ১৩.৬ শতাংশ বেশি। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৮ হাজার ৬৬ মিলিয়ন মার্কিন ডলার।
অক্টোবর মাসের প্রথম ১৮ দিনেও রেমিট্যান্স প্রবাহের ইতিবাচক ধারা অব্যাহত ছিল। এই সময়ে প্রবাসীরা মোট ১ হাজার ৫৭৪ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা গত অর্থবছরের অক্টোবরের প্রথম ১৮ দিনের (১ হাজার ৫২৩ মিলিয়ন ডলার) তুলনায় বেশি।