রাজধানীতে একদিনে ট্রাফিক আইন লঙ্ঘনে ১,৪২২ মামলা

0
46

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে একদিনে ১ হাজার ৪২২টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২২ অক্টোবর) রাজধানীর বিভিন্ন এলাকায় ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযানে নামে। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ১,৪২২টি মামলা করা হয়। এছাড়া ২৩৯টি গাড়ি ডাম্পিং ও ৮৫টি গাড়ি রেকার করা হয়েছে।

ডিএমপি জানায়, ঢাকায় যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং ট্রাফিক আইন মান্যতা নিশ্চিত করতে এই অভিযান চলমান থাকবে।