এনসিপি রাজশাহী মহানগর কমিটি ঘোষণা, নেতৃত্বে মোবাশ্বের-আতিকুর

0
38

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগরে ৬৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। মোবাশ্বের আলীকে আহ্বায়ক এবং আতিকুর রহমানকে সদস্যসচিব করে এই নতুন কমিটি গঠন করা হয়েছে।

এনসিপি’র কেন্দ্রীয় কমিটির সদস্যসচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে এই কমিটিকে অনুমোদন দিয়ে স্বাক্ষর করেন। কমিটি ঘোষণার বিষয়টি এনসিপি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে।

গঠিত আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে ১৭টি বিভিন্ন পদে এবং সদস্যপদে ৪৭ জনকে রাখা হয়েছে।

কমিটির গুরুত্বপূর্ণ পদে যারা আছেন:

পদনেতার নাম
আহ্বায়কমোবাশ্বের আলী
সদস্যসচিবআতিকুর রহমান
সিনিয়র যুগ্ম আহ্বায়কইঞ্জিনিয়ার মো. মোবাশ্বের হোসেন
যুগ্ম আহ্বায়কমো. সারোয়ারুল হক (রবিন), মো. হেলালুজ্জামান সরকার, সিরাজুল ইসলাম, জেসমিন আরা পারভীন
সিনিয়র যুগ্ম সদস্যসচিবমো. মাহফুজুর রহমান (জুয়েল)
যুগ্ম সদস্যসচিবমাহফুজুর রহমান (বাবু), ফাহাবীর চৌধুরী, মো. সালাউদ্দিন বাপ্পী, মোফাসসিরুল ইসলাম, উরসী মাহফিলা ফাতেহা
সাংগঠনিক সম্পাদকইঞ্জিনিয়ার আবু বক্কর সিদ্দিক (উদয়), সানেফ সাফওয়ান, মো. আতিকুর রহমান
মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান বিষয়ক সম্পাদকআবির হাসনাত রুদ্র

এর আগে, গত ১৮ জুন রাজশাহী মহানগরে তিন মাসের জন্য ১৮ সদস্যের সমন্বয়ক কমিটি ঘোষণা করা হয়েছিল।

এ বিষয়ে রাজশাহী মহানগরের আহ্বায়ক মোবাশ্বের আলী বলেন, গত মঙ্গলবার এনসিপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ রাজশাহীতে এসে মহানগরের কমিটির জন্য সাক্ষাৎকার নিয়েছিলেন। তার ভিত্তিতেই এই কমিটি দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, ছয় মাস পর থেকে কমিটি নির্বাচনের মাধ্যমে হবে এবং রাজশাহীতে এনসিপি সাংগঠনিকভাবে শক্তিশালী হচ্ছে। সামনে মহানগরের ছয় থানা কমিটি ও ওয়ার্ড কমিটিও দেওয়া হবে।