ঢাকা বোর্ডের ২০২৫ এইচএসসি মূল নম্বরপত্র বিতরণ শুরু আজ

0
46

২০২৫ সালের এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র বিতরণ শুরু করছে ঢাকা শিক্ষা বোর্ড। আজ বুধবার (১০ ডিসেম্বর) থেকে শুরু হয়ে এ কার্যক্রম চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। এ সময়ে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মূল নম্বরপত্র গ্রহণ করতে হবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়েছে।

অফিস আদেশে বলা হয়, ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মূল নম্বরপত্র বোর্ডের সনদ শাখা (৪ নম্বর ভবন, ৫ম তলা) থেকে সংগ্রহ করা যাবে। নির্ধারিত তারিখগুলোতে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নম্বরপত্র বিতরণ করা হবে।

জেলা ও তারিখভিত্তিক সূচি হলো—

  • ১০ ডিসেম্বর: টাঙ্গাইল ও ঢাকা জেলা

  • ১১ ডিসেম্বর: নরসিংদী ও ফরিদপুর জেলা

  • ১৪ ডিসেম্বর: মানিকগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলা

  • ১৫ ডিসেম্বর: কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলা

  • ১৭ ডিসেম্বর: মাদারীপুর ও শরীয়তপুর জেলা

  • ১৮ ডিসেম্বর: রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলা

  • ২১ ডিসেম্বর: গাজীপুর জেলা

  • ২২ ডিসেম্বর: ঢাকা মহানগর

অফিস আদেশে আরও বলা হয়েছে, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান অথবা তার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি নম্বরপত্র গ্রহণ করবেন। এ ক্ষেত্রে বিভাগওয়ারী উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা সংবলিত বিবরণী, অনুমোদিত প্রাধিকার পত্র এবং তিনটি নমুনা স্বাক্ষর সত্যায়িত কপি সঙ্গে আনতে হবে।