স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার বিষয়‌টি গুজব : নিরাপত্তা উপদেষ্টা

0
51

স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার গুঞ্জন নাকচ করেছেন নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। তিনি বলেছেন, এ ধরনের খবর সম্পূর্ণ গুজব।

সোমবার (২৯ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. খলিলুর রহমান এ কথা বলেন। তিনি স্পষ্ট করে জানান, তাঁর স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার কোনো বিষয় নেই।

সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর পর বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর পরিবর্তে ড. খলিলুর রহমানকে দায়িত্ব দেওয়া হতে পারে—এমন খবর দেশের কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল।

এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তন নিয়ে আলোচনার মধ্যেই গত ২৫ ডিসেম্বর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেন।