বিশ্ব ইজতেমা কবে হবে, সিদ্ধান্ত জানালো সরকার

0
63

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে টঙ্গীর তুরাগ নদীর তীরে ঐতিহ্যবাহী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হচ্ছে না। পাশাপাশি, নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে তুরাগ এলাকায় যেকোনো ধরনের অনুষ্ঠান বা সমাবেশ আয়োজন না করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিনগত রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী বছরের ২-৪ জানুয়ারি খুরুজের জোড় এবং ২২ থেকে ২৪ জানুয়ারি বিশ্ব ইজতেমা আয়োজনের জন্য অনুরোধ করা হয়েছিল। কিন্তু দেশের নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিশ্ব ইজতেমাসহ নির্বাচনের আগে ওই মাঠে অন্য কোনো ধরনের সমাবেশ না করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।