টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

0
72

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মিচেল মার্শের নেতৃত্বে ১৫ সদস্যের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া এই বিশ্বকাপের দলে ইনজুরিতে থাকা তিন তারকা খেলোয়াড়—প্যাট কামিন্স, জশ হ্যাজলউড এবং টিম ডেভিডকে রাখা হয়েছে।

দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য প্যাট কামিন্স পিঠের ইনজুরির কারণে ইংল্যান্ডের বিপক্ষে চলমান অ্যাশেজ সিরিজে মাত্র একটি টেস্ট খেলতে পেরেছেন। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে জানুয়ারি মাসে তাঁর আরও একবার স্ক্যান করা হবে। একইভাবে, বক্সিং ডে-তে বিগ ব্যাশ খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মারকুটে ব্যাটার টিম ডেভিড। পেসার জশ হ্যাজলউড অ্যাকিলিস ইনজুরির কারণে পুরো অ্যাশেজ সিরিজ থেকেই ছিটকে গেছেন।

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে ফিরেছেন অলরাউন্ডার ক্যামেরন গ্রিন এবং কুপার কনলি, যারা ভারত সফরের দলে ছিলেন না। তাদের জায়গায় বাদ পড়েছেন মিচেল ওয়েন ও বেন ডারউইশ। এই দলে একমাত্র উইকেটরক্ষক হিসেবে রয়েছেন জশ ইংলিস।