ঢাকা-১৭ আসনের নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

0
39

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর গুলশান কার্যালয়ে বেলা ১১টায় মতবিনিময় সভা শুরু হয় এবং দুপুর ১টা পর্যন্ত চলে। এ সময় তিনি দলের নেতাকর্মীদের সাংগঠনিক সমস্যার কথা শোনেন এবং তা সমাধানের বিষয়ে আলোচনা করেন।

মতবিনিময় সভা শেষে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন জানান, এটি নির্বাচন নিয়ে তাদের ধারাবাহিক বৈঠকের অংশ। এখানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ আসনের নেতাকর্মীদের বিভিন্ন সাংগঠনিক বিষয়ে দিকনির্দেশনা দেন। এছাড়া নির্বাচনী এলাকায় যেসব সমস্যা আছে, সেসব চিহ্নিত করে সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন: দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য আব্দুস সালাম ও ফরহাদ হালিম ডোনার, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, ঢাকা-১৭ আসনের থানা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী।