ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা সাধারণ সম্পাদক সালমান গোলদার আটক

0
47

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ভোলা সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালমান গোলদার (৩০)কে আটক করেছে কোস্ট গার্ড। তিনি ভোলা সদর উপজেলার কালীবাড়ি রোড এলাকার বাসিন্দা সিরাজ গোলদারের ছেলে।

কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. আবুল কাশেম জানান, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’–এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের ভোলা বেইস ও পুলিশের সমন্বয়ে ভোলা সদর থানাধীন কালীবাড়ি রোড সংলগ্ন এলাকায় যৌথ অভিযান চালানো হয়। এ অভিযানে সালমান গোলদারকে আটক করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে সালমান গোলদারকে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।