অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে আজও রাজধানীর তিন পয়েন্টে সাত কলেজ শিক্ষার্থীদের অবরোধ

0
49

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ দ্রুত জারির দাবিতে আন্দোলনরত সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা আজও রাজধানীর তিনটি গুরুত্বপূর্ণ স্থানে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছেন।

তারা চান, আজই উপদেষ্টা পরিষদের সভায় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়ে রাষ্ট্রপতির পক্ষ থেকে দ্রুত অধ্যাদেশ জারি করা হোক।

শিক্ষার্থীরা জানিয়েছেন, সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

এর আগে গত মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয় দাবি করে, অধ্যাদেশ অনুমোদনের প্রক্রিয়ায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত যুক্ত করে পরিমার্জিত খসড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পরবর্তী ধাপে মন্ত্রিপরিষদ বিভাগের নীতিগত সম্মতি এবং লেজিসলেটিভ বিভাগের ভেটিং সম্পন্ন হওয়ার পর খসড়াটি উপদেষ্টা পরিষদে উত্থাপন করা হবে।