নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

0
31

ঘটনার সময় কাউসার রহমান তার স্ত্রী ও সন্তানকে নিয়ে নজিপুর বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, বাসস্ট্যান্ড এলাকায় একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে আছড়ে পড়ে। ঠিক তখনই সাপাহার থেকে আসা একটি কাঠবোঝাই ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান খাদিজা ও ফাতেমা।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ঘাতক ট্রাকটি ভাঙচুর করে এবং চালককে গণপিটুনি দেয়। খবর পেয়ে পত্নীতলা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ দুটি উদ্ধার করে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালক বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।