ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগর আংশিক) আসনের বেসরকারি ফলাফলে এগিয়ে রয়েছেন স্বতন্ত্র প্রার্থী (হাঁস) ব্যারিস্টার রুমিন ফারহানা। বৃহস্পতিবার রাত সোয়া ৯টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে দেখা গেছে, গণনা সম্পন্ন হওয়া ১৫১টি কেন্দ্রের মধ্যে ৪৫টি কেন্দ্রের ফলে তিনি ৩৮ হাজার ৮৩২ ভোট পেয়েছেন।
অন্যদিকে বিএনপি জোটের প্রার্থী জোনায়েদ আল হাবিব (খেজুর গাছ) পেয়েছেন ২৬ হাজার ৫৮৯ ভোট। প্রাপ্ত ফলাফলে রুমিন ফারহানা উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছেন।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ৪৪৮ জন। দিনভর শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষে কেন্দ্রগুলোতে গণনা শুরু হয়। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন কেন্দ্র থেকে ফলাফল আসতে থাকে।
নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, এটি এখনও বেসরকারি ফলাফল; সব কেন্দ্রের চূড়ান্ত ফলাফল ঘোষণা হলে চিত্রে পরিবর্তন আসতে পারে। বাকি কেন্দ্রগুলোর ফলাফল এলে সামগ্রিক ব্যবধান আরও স্পষ্ট হবে।
উল্লেখ্য, এ আসনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হচ্ছে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ও বিএনপি জোট প্রার্থী জোনায়েদ আল হাবিবের মধ্যে।