সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

0
5
সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, এদিন সকাল ৯টা ৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তাঁর কার্যালয়ে পৌঁছান। সেসময় মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার তাঁকে স্বাগত জানান।

উল্লেখ্য, দায়িত্ব গ্রহণের পর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিকভাবে সাক্ষাৎ করে আসছেন। মধ্যপ্রাচ্যের অন্যতম ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের রাষ্ট্রদূতের সঙ্গে এই সাক্ষাৎ দুই দেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার ক্ষেত্রে ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।