পুরান ঢাকার নারিন্দায় এসি বিস্ফোরণ, নারীসহ তিনজন দগ্ধ

0
19
পুরান ঢাকার নারিন্দায় এসি বিস্ফোরণ, নারীসহ তিনজন দগ্ধ

পুরান ঢাকার নারিন্দায় একটি বহুতল ভবনে এসি বিস্ফোরণে নারীসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে দগ্ধদের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস সদর দফতরের কন্ট্রোল রুম জানিয়েছে, নারিন্দার একটি বহুতল ভবনের তৃতীয় তলায় এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে রওনা দেয়। তবে তাদের পৌঁছানোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে।

ঘটনায় তিনজন দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে যান। বিস্ফোরণের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here