সাকিব ভক্তদের অভিযোগ দাখিলের প্রতিক্রিয়ায় দুদকে যা জানালেন আসিফ মাহমুদ

0
24
সাকিব ভক্তদের অভিযোগ দাখিলের প্রতিক্রিয়ায় দুদকে যা জানালেন আসিফ মাহমুদ

দুর্নীতি দমন কমিশন (দুদক) কার্যালয়ে গিয়ে ক্রিকেটার সাকিব আল হাসানের ভক্তদের অভিযোগ দাখিলের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শ্যামপুর থানায় এনসিপি আয়োজিত ইফতার মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাকিব আল হাসানকে খেলতে না দেওয়ার অভিযোগ তুলে ‘মব’ সৃষ্টি করে দুদকে অভিযোগ জানানো হয়েছে। তবে তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হলে তিনি যে কোনো শাস্তি মেনে নিতে প্রস্তুত আছেন।

এর আগে ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে আসিফ মাহমুদ বলেন, জাতীয় নাগরিক পার্টি নাগরিক সমস্যার সমাধানের মধ্য দিয়ে নতুন ধরনের রাজনীতি গড়ে তুলতে চায়। আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলটি নিয়মিত গণসংযোগ চালাচ্ছে বলেও জানান তিনি। ওয়ার্ডভিত্তিক সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এনসিপির এই নেতা।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ২০-৩০ জনের একটি দল সাকিব আল হাসানের পক্ষে স্লোগান দিতে দিতে দুদক কার্যালয়ে গিয়ে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ জমা দেয়। দুদক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here