স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি নাহিদের আহ্বান

0
20
স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি নাহিদের আহ্বান

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম নেতাকর্মীদের আগামী স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দলের যাত্রা শুরু হয়েছে এবং তারা সামনের দিকে এগিয়ে যেতে চান। দ্রুত স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি নেতাকর্মীদের এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, তৃণমূলকে শক্তিশালী করাই দলের লক্ষ্য। জাতীয় সংসদ নির্বাচনে ছয়টি আসনে জয়কে তিনি একটি অর্জন হিসেবে উল্লেখ করলেও এতে সন্তুষ্ট নন বলে জানান।

তিনি বলেন, এক বছরে এনসিপি নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে এবং তারা মনে করেন, বিপ্লব থেকে একটি বিকল্প শক্তির জন্ম হয়েছে, যা ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে।

নাহিদ ইসলাম দাবি করেন, দেশে ফ্যাসিবাদের পতন ঘটেছে এবং এখন লক্ষ্য ফ্যাসিবাদ বিলুপ্ত করে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্পূর্ণ করা। সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের গণরায় বাস্তবায়নের লড়াই অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ফ্যাসিবাদ বিলোপে বিচারের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গণহত্যা ও গুম-খুনের সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে তারা এখনও সোচ্চার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here