নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের ‘খেইবার’ ক্ষেপণাস্ত্র হামলা

0
21
নেতানিয়াহুর কার্যালয়ে ইরানের ‘খেইবার’ ক্ষেপণাস্ত্র হামলা

মধ্যপ্রাচ্যে চলমান ভয়াবহ উত্তেজনার মধ্যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় লক্ষ্য করে শক্তিশালী ‘খেইবার’ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। সোমবার (২ মার্চ) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এই দূরপাল্লার ক্ষেপণাস্ত্রটি কেবল প্রধানমন্ত্রীর কার্যালয়ই নয়, বরং ইসরায়েলি বিমানবাহিনীর প্রধানের সদর দপ্তরেও আঘাত হেনেছে। তেহরানের দাবি অনুযায়ী, ‘খেইবার’ তাদের অত্যন্ত উন্নতমানের একটি ব্যালিস্টিক মিসাইল, যা দীর্ঘ পথ পাড়ি দিয়ে নিখুঁতভাবে লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম।

অন্যদিকে, ইসরায়েলি কর্তৃপক্ষ হামলার বিষয়টি নিশ্চিত করলেও দাবি করেছে যে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট বিবরণ প্রকাশ না করলেও দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে জোরদার করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি হামলা ও পাল্টা হামলার ঘটনা মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিকে চরম অস্থিরতার দিকে ঠেলে দিয়েছে। বিশেষ করে ইসরায়েলের ক্ষমতার কেন্দ্রে ইরানের এই সরাসরি আঘাত পুরো অঞ্চলে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here