বাংলাদেশসহ কয়েক দেশের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত

0
15
বাংলাদেশসহ কয়েক দেশের জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বাংলাদেশসহ কয়েকটি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। চলতি বছরের ২১ জানুয়ারি থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস সোমবার (২ মার্চ) এক ফেসবুক পোস্টে জানায়, যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে গিয়ে তুলনামূলকভাবে বেশি হারে সরকারি সহায়তা গ্রহণ করেন, তাদের ক্ষেত্রে এ স্থগিতাদেশ প্রযোজ্য। তবে স্বল্পমেয়াদি সফর বা ভ্রমণের জন্য ভিজিটর ভিসা কার্যক্রমে কোনো পরিবর্তন হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রভাবিত দেশগুলোর নাগরিকরা এখনও অভিবাসী ভিসার আবেদন জমা দিতে পারবেন এবং নির্ধারিত সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন। সাক্ষাৎকারের সময়সূচি ও অন্যান্য প্রশাসনিক কার্যক্রমও চলমান থাকবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ নীতির উদ্দেশ্য হিসেবে উল্লেখ করেছেন, অভিবাসীদের আর্থিকভাবে স্বনির্ভর হতে হবে এবং তারা যেন যুক্তরাষ্ট্রের করদাতাদের ওপর বোঝা না হন। এ কারণে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত দেশগুলোর নাগরিকদের স্ক্রিনিং ও যাচাই প্রক্রিয়া পুনর্বিবেচনা করা হচ্ছে।

২১ জানুয়ারি থেকে যেসব দেশের নাগরিকদের জন্য এ স্থগিতাদেশ কার্যকর হয়েছে, তাদের মধ্যে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামা, বার্বাডোস, বেলারুশ, ভুটান, বসনিয়া ও হার্জেগোভিনা, ব্রাজিল, মিয়ানমার, কম্বোডিয়া, কলম্বিয়া, কিউবা, মিশর, ইথিওপিয়া, ঘানা, হাইতি, ইরান, ইরাক, জর্ডান, লেবানন, লিবিয়া, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, রাশিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, তানজানিয়া-সহ আরও কয়েক ডজন দেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here