১০ মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী

0
44
১০ মার্চ কড়াইল বস্তি থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী

আগামী ১০ মার্চ রাজধানীর কড়াইল বস্তি থেকে বহুল প্রতীক্ষিত ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠক শেষে সমাজকল্যাণমন্ত্রী ডা. এ বি এম জাহিদ হোসেন সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

প্রাথমিকভাবে প্রধানমন্ত্রীর ১০ মার্চ বগুড়ায় এই ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা ছিল। তবে বগুড়া-৬ (সদর) আসনে আসন্ন উপ-নির্বাচনের কারণে নির্বাচনী আচরণবিধি মেনে সেই সফরটি স্থগিত করা হয়েছে। বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান জানিয়েছেন, উপ-নির্বাচনের ভোটের আগে প্রধানমন্ত্রী সেখানে কোনো রাজনৈতিক বা সরকারি কর্মসূচি না রাখার সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তীতে সুবিধাজনক সময়ে বগুড়ার জন্য নতুন তারিখ ঘোষণা করা হবে।

বগুড়া সফর স্থগিত হওয়ায় প্রধানমন্ত্রী ওই দিন ঢাকাতেই অবস্থান করবেন এবং কড়াইল বস্তির নিম্নআয়ের মানুষের হাতে ফ্যামিলি কার্ড তুলে দিয়ে এই জাতীয় কর্মসূচির সূচনা করবেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের তথ্যমতে, এই কার্ডের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সরকারি সহায়তা ও রেশন সুবিধা নিশ্চিত করা হবে। ১০ মার্চের এই কর্মসূচিকে কেন্দ্র করে কড়াইল বস্তি এলাকায় নিরাপত্তা ও প্রস্তুতিমূলক জোর তৎপরতা শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here