লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪০, আহত ২৪৬

0
36
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ৪০, আহত ২৪৬

লেবাননে গত সোম ও মঙ্গলবার (২ ও ৩ মার্চ) ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় অন্তত ৪০ জন নিহত এবং ২৪৬ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র আজ মঙ্গলবার (৩ মার্চ) এই হতাহতের তথ্য নিশ্চিত করেছেন।

বিবৃতিতে মুখপাত্র উল্লেখ করেন, গত সোমবার নিহতের সংখ্যা ৫২ বলে যে তথ্য জানানো হয়েছিল, তা মূলত প্রযুক্তিগত ত্রুটির কারণে ভুল ছিল। পরবর্তীতে সকল তথ্য ও পরিসংখ্যান যাচাই-বাছাই করে নিহতের সংখ্যা সংশোধন করে ৪০ জন হিসেবে চূড়ান্ত করা হয়েছে।

সোমবার ইসরায়েলি ভূখণ্ডে হিজবুল্লাহর মিসাইল হামলার পাল্টা জবাব হিসেবে বৈরুতসহ লেবাননের বিভিন্ন স্থানে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। বিশেষ করে দক্ষিণ লেবানন ও বৈরুতের ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে এই হামলার তীব্রতা ছিল বেশি, যার ফলে বড় ধরনের প্রাণহানি ও আহতের ঘটনা ঘটে। বর্তমানে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা দেওয়া হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here