রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চালকের মৃত্যু

0
13
রাজবাড়ীতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক খাদে, চালকের মৃত্যু

রাজবাড়ী সদর উপজেলায় পণ্যবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সজীব (২৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে। আজ রোববার ভোরে রাজবাড়ী-ফরিদপুর মহাসড়কের কামালদিয়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত সজীব নাটোর জেলার বাসিলা গ্রামের শাহাদত হোসেনের ছেলে।

আহলাদীপুর হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৬টার দিকে আলু বোঝাই একটি ট্রাক ফরিদপুরের দিকে যাওয়ার সময় কামালদিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন চালক সজীব। হাইওয়ে পুলিশ স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে এটি হস্তান্তর করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here