ঈদযাত্রায় অব্যবস্থাপনা ও চাঁদাবাজির অভিযোগ জামায়াতের

0
21
ঈদযাত্রায় অব্যবস্থাপনা ও চাঁদাবাজির অভিযোগ জামায়াতের

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ভিড় বাড়লেও পরিবহন খাতে প্রয়োজনীয় প্রস্তুতি ও তদারকির অভাব রয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে অভিযোগ করেন যে, অতিরিক্ত ভাড়া আদায় ও সড়কে চাঁদাবাজি বন্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে যাত্রীদের সীমাহীন ভোগান্তি পোহাতে হচ্ছে।

জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো ওই বিবৃতিতে বলা হয়, প্রতিবছরই ঈদের সময় যাত্রীদের চাপ বাড়ে, কিন্তু সেই তুলনায় তদারকি ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়নি।

ঈদযাত্রার বাকি দিনগুলো এবং ঈদের পর কর্মস্থলে ফেরার সময় যেন নিরাপদ হয়, সেজন্য ফায়ার সার্ভিস ও পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। প্রয়োজনে অতিরিক্ত জনবল মোতায়েন এবং বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

বিবৃতিতে সম্প্রতি সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা এবং বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এসব দুর্ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জামায়াত নেতা। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষকে ঈদযাত্রায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করার জন্য উদাত্ত আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here