ইরানে নিহত ২ হাজার ছাড়াল, আহত প্রায় সাড়ে ২৬ হাজার

0
21
ইরানে নিহত ২ হাজার ছাড়াল, আহত প্রায় সাড়ে ২৬ হাজার

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে ইরানে নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৭৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন প্রায় সাড়ে ২৬ হাজার মানুষ। রোববার (২৯ মার্চ ২০২৬) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলায় বিভিন্ন অঞ্চলে ব্যাপক প্রাণহানি ও ধ্বংসযজ্ঞ ঘটেছে। আহতদের মধ্যে ১ হাজার ৭৬৭ জন শিশু রয়েছে। চিকিৎসকদের মতে, অনেক শিশুই গুরুতর আহত এবং তাদের সুস্থ হতে দীর্ঘ সময় লাগতে পারে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলায় দেশের অন্তত ৩৩৬টি স্বাস্থ্য ও জরুরি সেবা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে হাসপাতাল, ক্লিনিক ও অ্যাম্বুলেন্স সেবাও রয়েছে। ফলে আহতদের চিকিৎসা দিতে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

বিভিন্ন অঞ্চলে ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও শয্যার সংকট দেখা দিয়েছে। অনেক ক্ষেত্রে হাসপাতাল ক্ষতিগ্রস্ত হওয়ায় অস্থায়ী চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, কিছু এলাকায় আহতরা হাসপাতালে পৌঁছানোর আগেই চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বেসামরিক নাগরিক ও স্বাস্থ্য অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি এখন মানবিক সংকটে রূপ নিয়েছে এবং দীর্ঘস্থায়ী হলে এর প্রভাব পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়তে পারে।

শিশুদের শারীরিক ক্ষতির পাশাপাশি মানসিক ট্রমা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। এদিকে আন্তর্জাতিক মহলের যুদ্ধবিরতির আহ্বান সত্ত্বেও সংঘাত অব্যাহত রয়েছে।

বর্তমান পরিস্থিতিতে আহতদের দ্রুত চিকিৎসা ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তথ্যসূত্র: আল–জাজিরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here