গ্রামাঞ্চলের সড়ক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়নমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৯ মার্চ) বিকেলে জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করে প্রত্যন্ত অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার বিশেষ গুরুত্ব দেবে।
মন্ত্রী বলেন, অতীতে বড় প্রকল্পের আড়ালে অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটেছে। এমনকি অন্তর্বর্তী সময়েও কিছু ক্ষেত্রে তহবিল বণ্টনে ভারসাম্য ছিল না, যার ফলে দেশের কিছু অঞ্চল উন্নয়ন থেকে পিছিয়ে রয়েছে।
তিনি জানান, ভবিষ্যতের উন্নয়ন পরিকল্পনায় গ্রামীণ সড়ক ও অবকাঠামোকে অগ্রাধিকার দেওয়া হবে, যাতে দেশের প্রত্যন্ত এলাকাগুলোও সমানভাবে উন্নয়নের সুফল পায়।