কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগ নেতাকে ডেকে নিয়ে গুলি

0
26
কুষ্টিয়ার মিরপুরে আওয়ামী লীগ নেতাকে ডেকে নিয়ে গুলি

কুষ্টিয়ার মিরপুরে একটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ডেকে নিয়ে মো. শফিকুল ইসলাম আজম (৫২) নামের এক আওয়ামী লীগ নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে দুর্ঘটনাস্থল থেকে দুর্বৃত্তদের ফেলে যাওয়া তিন রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন ও একটি মোটরসাইকেল জব্দ করেছে।

গত রবিবার (২৯ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের সদরপুর বাজারে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

গুলিবিদ্ধ শফিকুল ইসলাম উপজেলার বিলআমলা গ্রামের মৃত আবুল মণ্ডলের ছেলে এবং আমলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক। তিনি পেশায় একজন ব্যবসায়ী।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সন্ধ্যায় শফিকুল ইসলাম সদরপুর বাজারে নিজের ব্যবসা প্রতিষ্ঠানে বসে কাজ করছিলেন। এ সময় অপরিচিত কয়েকজন যুবক তাকে কথা বলার অজুহাতে দোকানের বাইরে ডেকে নিয়ে যায়।

বাইরে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই তাকে লক্ষ্য করে অতর্কিতে গুলি চালিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুলির শব্দে বাজারের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

মিরপুর থানা পুলিশ জানিয়েছে, হামলাকারীদের চিহ্নিত করতে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল ইতিমধ্যেই অভিযান শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here