জাম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচি

0
17
জাম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচের নতুন সূচি

বিশ্বকাপের আগে দেশের মাটিতে শেষ প্রস্তুতি ম্যাচের সময়সূচিতে সামান্য পরিবর্তন এনেছে আর্জেন্টিনা। তবে ম্যাচের দিন অপরিবর্তিত থাকলেও শুরু সময় পিছিয়ে দেওয়া হয়েছে।

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাম্বিয়ার বিপক্ষে বুয়েনোস আইরেসের লা বোম্বোনেরায় ম্যাচটি এখন শুরু হবে স্থানীয় সময় রাত সাড়ে আটটায়, যা পূর্বনির্ধারিত সময়ের চেয়ে ১৫ মিনিট পরে। বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচটি শুরু হবে বুধবার ভোর সাড়ে পাঁচটায়।

এই আন্তর্জাতিক উইন্ডোতে নিজেদের প্রথম ম্যাচে মৌরিতানিয়ার বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছিল আর্জেন্টিনা। জাম্বিয়ার বিপক্ষে ম্যাচটি বিশ্বকাপের আগে তাদের শেষ প্রস্তুতি ম্যাচ।

সময়সূচি পরিবর্তনের সুনির্দিষ্ট কারণ জানানো না হলেও ধারণা করা হচ্ছে, কর্মদিবসে দর্শকদের স্টেডিয়ামে প্রবেশের জন্য বাড়তি সময় দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, সময় পরিবর্তন হলেও ম্যাচের টিকিট এখনও পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে আয়োজকরা। আগের প্রীতি ম্যাচের মতোই টিকিটের মূল্য অপরিবর্তিত রাখা হয়েছে।

বিশ্বকাপের আগে এই ম্যাচকে ঘিরে বাড়তি আয়োজনও রাখা হয়েছে। বিশেষ করে লিওনেল মেসি ও তার সতীর্থদের বিদায় জানাতে দর্শকদের জন্য বিভিন্ন বিনোদনমূলক ব্যবস্থার পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here