জুলাই সনদ ও গণভোট ইস্যুতে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

0
21
জুলাই সনদ ও গণভোট ইস্যুতে সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট

‘জুলাই সনদ’ ও ‘গণভোট’ ইস্যুতে কাঙ্ক্ষিত পদক্ষেপ না নেওয়ার ক্ষোভে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশন থেকে ওয়াকআউট করেছে প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। বুধবার (১ এপ্রিল) বিকেলে সংসদ অধিবেশন চলাকালে এই নাটকীয় ঘটনা ঘটে।

সংসদ অধিবেশন চলাকালে স্পিকারের বিশেষ অনুমতি সাপেক্ষে ফ্লোর নিয়ে জুলাই সনদ ও গণভোটের প্রসঙ্গটি বিস্তারিতভাবে তুলে ধরেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, এই বিষয়টি কোনো একক দলের রাজনৈতিক স্বার্থের সঙ্গে সম্পর্কিত নয়। নির্বাচনের আগে এই ইস্যুতে সরকারি দল ও বিরোধী দলসহ সবাই একমত পোষণ করেছিল। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, আমরা এর কোনো বাস্তবসম্মত প্রতিকার বা অগ্রগতি দেখতে পেলাম না। এতে কেবল আমরাই নই, বরং দেশের সাধারণ মানুষের রায়ের অবমূল্যায়ন করা হলো। তিনি আরও যোগ করেন, বিরোধী দলে বসে আমরা দেশবাসীর এই ইচ্ছার অবমূল্যায়ন মেনে নিতে পারি না এবং এর তীব্র প্রতিবাদ জানিয়ে সংসদ কক্ষ থেকে তারা ওয়াকআউট করছেন।

উল্লেখ্য, এর আগেও গত ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে ক্ষোভ জানিয়ে সংসদ থেকে ওয়াকআউট করেছিল বিরোধী দল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার জুলাই সনদ ও গণভোটের মতো স্পর্শকাতর ইস্যুতে ফের সংসদ বর্জন করল তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here