ভোলায় ৪ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ১

0
19
ভোলায় ৪ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ১

ভোলা থেকে নদীপথে ট্রলারযোগে পাচারের সময় অভিযান চালিয়ে ৪ হাজার লিটার ডিজেলসহ এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের ভোলা বেইস।

সোমবার (৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চটকিমারা চর এলাকা থেকে এসব তেল আটকের পর জব্দ করা হয়।

আটককৃত পাচারকারীর নাম মো. মামুন মিয়াজি। তিনি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার বাহেরচর গ্রামের আব্দুল জব্বার মিয়াজির ছেলে।

সোমবার রাত সাড়ে ৯টার দিকে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চটকিমারা চর-সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি স্টিল বডি বোট থেকে প্রায় ৪ লাখ টাকা মূল্যের ৪ হাজার লিটার জ্বালানি তেলসহ মামুন মিয়াজিকে আটক করা হয়।

পরে জব্দকৃত তেল ভোলা সদর নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে স্থানীয় ফিলিং স্টেশনে বাজারমূল্যে বিক্রি করা হয়। এছাড়া আটককৃত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায় এবং তেল বিক্রির টাকা সরকারি কোষাগারে জমা দিয়ে বোটসহ তাকে ছেড়ে দেওয়া হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, দেশের অভ্যন্তরীণ জ্বালানি বাজার স্থিতিশীল রাখতে কোস্টগার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here