বগুড়া জেলা আইনজীবী সমিতির নবনির্মিত কোর্ট বিল্ডিংয়ের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী। সোমবার (২০ এপ্রিল) বেলা ১১টার দিকে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
সফরসূচি অনুযায়ী, পুরে গাবতলীর বাগবাড়ীতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর বাগবাড়ী নশিপুর এলাকায় চৌকিরদহ খাল খনন কার্যক্রমের উদ্বোধন ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পৈতৃক বাড়ি পরিদর্শন করার কথা রয়েছে তার।
বিকেল ৪টায় শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান। এছাড়া বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন ও বাইতুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করার কথা রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটিই প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম সফর।