জামায়াত ‘সুষ্ঠুভাবে চিন্তা করে না’, অভিযোগ ফখরুলের

0
31
জামায়াত ‘সুষ্ঠুভাবে চিন্তা করে না’, অভিযোগ ফখরুলের

জামায়াতে ইসলামী ও তাদের আমির ডা. শফিকুর রহমানকে লক্ষ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা কখনোই সুষ্ঠুভাবে চিন্তা করে না। একই সঙ্গে বিএনপির বিরুদ্ধে ‘নির্বাচনী ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগও নাকচ করেছেন তিনি।

শনিবার (২৫ এপ্রিল) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, দেশি-বিদেশি পর্যবেক্ষকরা এবারের নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু বলে স্বীকৃতি দিয়েছেন। জনগণের সমর্থনেই বিএনপি ২১৩টি আসন পেয়ে সরকার গঠন করেছে। তাই নির্বাচন নিয়ে জামায়াত আমিরের মন্তব্য তিনি প্রত্যাখ্যান করেন।

তিনি অভিযোগ করেন, বিএনপির কর্মকাণ্ড নিয়ে বিভ্রান্তি তৈরি এবং দলটির ভেতরে বিভেদ সৃষ্টির চেষ্টা চলছে। ৫ আগস্টের পর দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ তৈরি হয়েছে, সেটি নষ্ট করার অপচেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, একটি মহল আবারও স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠার চেষ্টা করছে কি না, তা নিয়ে দেশবাসীকে সতর্ক থাকতে হবে। অতীত অভিজ্ঞতায় জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে বলেও দাবি করেন বিএনপি মহাসচিব।

তিনি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং রাজনৈতিকভাবে প্রতিপক্ষকে মোকাবিলার প্রস্তুতি নিতে বলেন।

আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল নয়াপল্টনে সমাবেশ করবে বলে জানান তিনি। এতে বিএনপি চেয়ারপারসনের প্রতিনিধি হিসেবে তারেক রহমান উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র নেতারাও উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here