শত্রুপক্ষ কোনও পদক্ষেপ নিলে রণক্ষেত্রে কঠিন জবাব পাবে বলে জানিয়েছে ইরানের সেনাবাহিনী। মঙ্গলবার (২৮ এপ্রিল) বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ হয়ে গেছে বলে মনে করছে না তারা। খবর-ফারস নিউজ
তার মতে, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি আবারও হামলা চালায় এবং ইরানের নিরাপত্তাকে বিঘ্নিত করে, তবে তারা নিশ্চিতভাবেই আগের চেয়ে আরও কঠোর জবাবের মুখোমুখি হবে।
তিনি বলেন, যুদ্ধ শেষ হয়ে গেছে বলে আমরা মনে করি না। আমাদের বর্তমান পরিস্থিতি এখনও যুদ্ধকালীন হিসেবেই বিবেচিত। ইরানের জনগণ নিশ্চিত থাকতে পারেন যে, শত্রু যদি আবারও আগ্রাসনের পথ বেছে নেয়, তবে তারা ইরানের পক্ষ থেকে নতুন অস্ত্র এবং নতুন ধরণের জবাবের মুখোমুখি হবে।
তিনি আরও বলেন, ‘আমরা আমাদের লক্ষ্যবস্তুর তালিকাহালনাগাদ করেছি। শত্রুপক্ষকে সতর্ক করে দিয়ে মুখপাত্র আরও বলেন, শত্রু যদি নতুন কোনও পদক্ষেপ নেয়ার দুঃসাহস দেখায়, তবে তাদের সম্পূর্ণ নতুন ধরনের সরঞ্জাম, পদ্ধতি ও রণক্ষেত্রে কঠিন জবাবের মুখোমুখি হতে হবে।